ফকিরহাটে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কাটাখালী বাসষ্ট্যান্ডে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা’র নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল কাটাখালী বাসষ্ট্যান্ডের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। পরে পথসভায় বক্তৃতা করেন, উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা।
এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, সদস্য কবির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম এ সালাম, ইউনিয়ন বিএনপি নেতা যথাক্রমে এম এ আওয়াল, সাজ্জাদ হোসেন নান্নু, এস এম খলিলুর রহমান, সরদার বিল্লাল হোসেন, ফরহাদ হোসেন জুয়েল, মিরাজুল ইসলাম রাজ, শেখ আলীবদ্দিন, আবুল হাসান, শেখ মুক্তাদীর হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ মোদাচ্ছের মল্লিক, কৃষকদল নেতা ফিরোজ আহম্মেদ, জাকির হোসেন, শ্রমিকদল নেতা মোহম্মদ আলী হোসেন আলী সহ বিভিন্ন ওর্য়াড ও ইউনিয়ন থেকে আগত শতশত নেতাকর্মিবৃন্দ।
