মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা
01/01/1970 12:00:00মেহেদী হাসান লিপন
মোরেলগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ সিসিডিবি প্রোমোটিং ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিউনিটিস ইন বাংলাদেশ পিসিআরসিবি ফেইজ-৩ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা সভাকক্ষে প্রকল্প অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আখতারুজ্জামান।সভার শুরুতে শুভেচ্ছা বক্তৃতা করেন সিসিডিবি উপজেলা সমন্বয়কারী সুব্রত কুমার মিস্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবু হানিফ, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা গৌতম বিশ্বাসসহ বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সমাজ সেবক ও বিভিন্ন গনমাধ্যম কর্মী।
