পিলজংগে ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ কমিটি গঠন, প্রতিবাদ সভা বিএনপির
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ওয়ার্ডভিত্তিক প্রতিবাদ সভা এবং প্রতিরোধ কমিটি গঠন করেছে ইউনিয়ন বিএনপি।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ৩ নম্বর শ্যামবাগাত ও ১ নম্বর টাউন নওয়াপাড়া ওয়ার্ডে পৃথকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
টাউন নওয়াপাড়া পান বাজার চান্দিনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মো. ফিরোজ শেখ। বিএনপি নেতা মো. আসাদুজ্জামান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মীর মোশারফ হোসেন, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোদাচ্ছের মল্লিক।
এ ছাড়া বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ নেতা মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু, মো. খায়রুজ্জামান হাওলাদার, এস এম খলিলুর রহমান ও শেখ আব্দুল মোতালেব। সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন জুয়েল, বিএনপি নেতা মিরাজুল ইসলাম রাজ, মোস্তফা কামাল হারুন ও আব্দুল বারিক মোড়ল।
অনুষ্ঠানে যুবদল, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল এবং ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন যুবদল নেতা আল আমীন মল্লিক ও আরব আলী মল্লিক, শ্রমিকদল নেতা মনিরুজ্জামান মনি, কৃষকদল নেতা ফারুক হোসেন মন্টু ও মল্লিক আমিরুল ইসলাম, ওয়ার্ড বিএনপি নেতা মল্লিক আনিসুর রহমান, মো. দাউদ শেখ ও মো. বাচ্চু বিশ্বাস এবং স্বেচ্ছাসেবক দল নেতা মো. নাসিম মল্লিক।
এর আগে ৩ নম্বর শ্যামবাগাত ওয়ার্ডের বাসস্ট্যান্ড এলাকায় একই ধরনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিত্ব করেন মো. জাকির হোসেন বুলু এবং সঞ্চালনা করেন ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আজমল হোসেন। ওই সভায়ও প্রতিরোধ কমিটি গঠন করা হয়।
দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে পিলজংগ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রতিরোধ কমিটি গঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
