Logo
table-post
বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে বাগেরহাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন , অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল, জেলা শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত)  মোঃ সাদেকুল ইসলাম,  উপজেলা নির্বাহী কর্মকর্তা আনাস পারভিন বিথীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা এবং দিবস দুটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

@bagerhat24.com