Logo
table-post
কলাতলা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের মোটরসাইকেল শোডাউন
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাগেরহাটের চিতলমারীর কলাতলা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এ. এস. এম. সাদাকাত হোসেন মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫ টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি এ শোডাউন ও গণসংযোগ করেন। সাদাকাত হোসেন স. ম. ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও কলাতলা ইউনিয়ন বিএনপির সদস্য। তাঁর পিতার নাম মরহুম শেখ শাহাজাহান। শোডাউন, গণসংযোগ ও প্রচারণায় নেমে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও আশির্বাদ চেয়েছেন। এ সময় তাঁর সাথে শতাধিক মোটরসাইকেলে তিন শতাধিক নেতাকর্মি উপস্থিত ছিলেন। শোডাউন ও গণসংযোগের সময় তিনি কলাতলা ইউনিয়নের শুকুরের বাজার, কাননচক বাজার, আমবাড়ি বাজার, বাংলা বাজার, শৈলদাহ বাজার, কুনিয়া বাসস্টান্ড বাজার ও চরচিংগড়ী বাজারের পথ সভায় বক্তব্য রাখেন।


পথ সভায় সাদাকাত হোসেন বলেন, ‘আমি অত্র ইউনিয়নের কলাতলা গ্রামের সন্তান। আপনারা আমাকে ভালো করে চেনেন। আমার পরিবারে লোকজন সারা জীবন আপনাদের যেমন সেবা দিয়েছেন আমিও ভবিষ্যতে সুযোগ পেলে আপনাদের আরো বেশী সেবা দেবো। সেই সাথে কলাতলা ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। আশা করি বিএনপি আমাকে মনোনয়ন দেবে।’ 


পথ সভায় এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, কলাতলা ইউনিয়ন বিএনপির ৫ নং ওয়ার্ড সদস্য শেখ দেলোয়ার হোসেন দিলু, কলাতলা ইউনিয়ন যুবদল নেতা নুর ইসলাম সজিব, আল আমিন খান, মাওলানা নজরুল ইসলাম, অবসর প্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা শেখ মুনির আহম্মেদ ও স্থানীয় যুবদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ। 


পথ সভায় বক্তারা বলেন, ‘সাদাকাত হোসেনের চাচা শেখ হারুণ আর রশিদ ওই ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তাঁর আরেক চাচা এ এফ এম বাদশা মিয়া স্বনামধন্য চিকিৎসক। তাঁরা সারা জীবন এলাকার মানুষের উন্নয়নে কাজ করে গেছেন। আমাদের দাবি বিএনপি সাদকাতকে মনোনয়ন দিলে সে নির্বাচিত হবে। পূর্ব পুরুষদের মত সাধারন মানুষের সেবায় তিনি নিয়োজিত থাকবেন।’ 
 

 

@bagerhat24.com