পিলজংগের চেয়ারম্যান প্রার্থী মিরাজের বিভিন্ন শ্যামা কালী মন্দির পরিদর্শন
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের ৬টি শ্যামা কালি পূজা মন্দির পরিদর্শক ও আর্থিক সহযোগীতা প্রদান করেছেন, চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ মিরাজুল ইসলাম মিরাজ।
সোমবার (৯ নভেম্বর) রাতে তাঁরা বিশাল একটি মটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বিভিন্ন মন্দির পরিদর্শন করেন ও মন্দির কমিটির সভাপতি/সাধারন সম্পাদকের হাতে এ আর্থিক সহযোগীতা প্রদান করেন।
এসময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন মহিলা দলের সভাপতি মোসাঃ সাবিনা ইয়াসমীন, ওর্য়াড বিএনপি নেতা যথাক্রমে সরদার সাইফুল ইসলাম, সরদার জাকির হোসেন, ইকতার হোসেন, রাম প্রসাদ শীল, শেখ শহীদুল ইসলাম, কবির হোসেন, বিদার মোড়ল, মিজানুর রহমান, মোঃ আমিরুল ইসলাম, আবুল বাসার, মিন্টু ও স্বেচ্ছাসেবকদল নেতা মেহেদী হাসান জনি প্রমুখ।
