চিতলমারীতে নানা আয়োজনে ৫৫তম সমবায় দিবস উদযাপন
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উড়িয়ে দিবসের সূচনা করা হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাঈম আশরাফ।
উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের, উপজেলা আইসিটি কর্মকর্তা শেখ মোহাম্মদ ফয়সল, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সি, সময়বায়ী মায়া মন্ডল, অঞ্জনা হালদার, ইন্দ্রানী বাড়ৈ, উষা বিশ্বাস, নিপা রানী হালদার ও শ্যামলী বালা।
আলোচনা সভা শেষে সমবায়ীদের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রেদীপ ভৌমিখ।
