Logo
table-post
ফকিরহাটের পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগীতা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের ঐতিহ্যবাহী পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালন উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা।

সহকারী শিক্ষক গোপাল চন্দ্র দেবনাথ এর সঞ্চালনায় এতে আরো বক্তৃৃতা করেন, প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির, ইউনিয়ন বিএনপি নেতা এস এম খলিলুর রহমান, শেখ আব্দুল মোতালেব, ফরহাদ হোসেন জুয়েল, আব্দুল বারিক মোড়ল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মোদাচ্ছের মল্লিক, সহকারী প্রধান শিক্ষক অসিত কুমার দাস, সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল কবির, শিক্ষক স্বরত কুমার ঘোষ, বিএনপি নেতা সরদার, সাইফুল ইসলাম ও ইমদাদ মল্লিক প্রমুখ।

আলোচনা সভা শেষে বিচারকরা ৬ষ্ট ও ৭ম শ্রেণীর ক-গ্রুপের ১ম, ২য় ও ৩য় ৩জন এবং ৯ম ও ১০ম শ্রেণীর খ-গ্রুপের ১ম, ২য় ও ৩য় ৩জন-কে বিজয়ী ঘোষনা করেন। 

@bagerhat24.com