Logo
table-post
ফকিরহাটের আল-হেরা ফাজিল মাদরাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের টাউন নওয়াপাড়ায় অবস্থিত আল-হেরা ফাজিল মাদরাসায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে মাদরাসার অধ্যক্ষ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সম্মানিত মেহমান হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার গভর্ণিং বডির সদস্য ও মোংলা বন্দর কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ড. মতিউর রহমান।

ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক শেখ জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মুহাম্মাদ মমতাজুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুর রব শেখ, সিনিয়র শিক্ষক হাওলাদার আব্দুল হাকিম, মোঃ তৈয়েবুর রহমান এবং ইবতেদায়ী প্রধান মোঃ নাসির উদ্দিন।

আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

@bagerhat24.com