ফকিরহাটে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাহিদুর রহমান জোহা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী প্রমূখ।
এসময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সিদ্ধার্থ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, প্রকল্প কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাস ও মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে প্রীতি ফুটবল খেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।
