Logo
table-post
শ্রমিকরাই অর্থনীতির চালিকাশক্তি, মালিক-শ্রমিক পরস্পরের পরিপূরক: মন্ত্রী শেখ রবিউল আলম
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ, রেজিঃ নং-১৯৫৭) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 শুক্রবার (০৬ নভেম্বর ২০২৬) বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

মোংলা বন্দর কতৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপপরিচালক স্বাক্ষরিত এক প্রেস  বিজ্ঞাপ্তির মাধ্যমে বিকালে   এ তথ্য জানানো হয়। 

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী  শেখ রবিউল আলম, এমপি।

 মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান  শফিকুল আলম (মনা)। এছাড়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।  

​অনুষ্ঠানের শুরুতে সকাল ১১টায় প্রধান অতিথিকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। পরে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মোংলা পৌর বিএনপির সাবেক মেয়র  মোঃ জুলফিকার আলী বক্তব্য দেন এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি ট্রাফিক ম্যানেজার  মোঃ সোহাগ শুভেচ্ছা বক্তব্য রাখেন। 

এরপর নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) জনাব শেখ মামুনুর রহমান।  

​প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রী  শেখ রবিউল আলম, এমপি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, শ্রমিকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি। মালিক ও শ্রমিক একে অপরের পরিপূরক উল্লেখ করে তিনি বন্দরের সার্বিক উন্নয়ন এবং একে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার নির্দেশ দেন।  

​সভাপতির বক্তব্যে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণে বন্দর কর্তৃপক্ষের তৎপরতার কথা তুলে ধরে নতুন কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। শপথ গ্রহণ শেষে প্রধান অতিথি ও বন্দর চেয়ারম্যান জেটি গেট এলাকায় দুটি বৃক্ষরোপণ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানায় বন্দর কর্তৃপক্ষ। 

 

 

@bagerhat24.com