ফকিরহাটের পিলজংগ ও লখপুর ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ও লখপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বাগেরহাট ও মোংলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল এবং প্রস্তৃতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২রা নভেম্বর) সন্ধ্যায় কাটাখালী বাসস্ট্যান্ডে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা’র নেতৃত্বে একটি মিছিল কাটাখালী বাসস্ট্যান্ডের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, ইউনিয়ন বিএনপি নেতা মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু, এম এ আওয়াল, এস এম খলিলুর রহমান, সরদার বিল্লাল হোসেন, ফরহাদ হোসেন জুয়েল, মিরাজুল ইসলাম মিরাজ, মোস্তফা কামাল হারুন, শেখ মোতালেব, জব্বার মল্লিক, শেখ আলীবুদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোদাচ্ছের মল্লিক, কামাল হোসেন, শ্রমিকদল নেতা মোহম্মদ আলী হোসেন, মনিরুজ্জামান মনি, কৃষকদল নেতা রেজাউর রহমান মন্টু ও মল্লিক আমিরুল হোসেন প্রমুখ।
এর আগে ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দদেরকে নিয়ে টাউন নওয়াপাড়া সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
