কলাতলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আজিম শরীফের প্রচারণা শুরু
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারীর কলাতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আজিম শরীফ চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে প্রচারণা শুরু করেছেন। প্রচারণায় নেমে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও আশির্বাদ চাইছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় শৈলদাহ হাটের এক পথ সভায় তিনি নিজেকে কলাতলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ষোষণা দেন। ঘোষণার পর তিনি শৈলদাহ বাজারে রাত ৮টা পর্যন্ত লিফলেট বিতরণ, ভোটার ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তাঁর সাথে শতাধিক নেতাকর্মি উপস্থিত ছিলেন।
পথ সভায় কলাতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আজিম শরীফ বলেন, ‘আমি অত্র ইউনিয়নের কুনিয়া গ্রামের সন্তান ও বর্তমানে ২নং ওয়ার্ড সদস্য। আপনারা আমাকে ভালো করে চেনেন। বিগত দিনে আমি আপনাদের যেমন সেবা দিয়েছি, ভবিষ্যতে সুযোগ দিলে আপনাদের আরো বেশী সেবা দেবো। বিগত ১৬ টি বছর আমি রাজনৈতিক হামলায় জর্জারিত। আপনাদের পাশে থাকতে এসেছি। আপনাদের সাথে নিয়ে দলের কাছে মনোনয়ন চাইবো। আশা করি বিজয় আমাদের হবে। ইনশাল্লাহ।’
পথ সভায় এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, কলাতলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ওমর আলী শেখ, ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শহীদ শেখ, উপজেলা জিয়া মঞ্চের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ডালিম শেখ, ২ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক সিরাজ, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রিয়াজুল শেখ, কলাতলা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, ২নং ওয়ার্ডের যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল্লাহ শরীফ, স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
পথ সভায় বক্তারা বলেন, ‘আজিম শরীফ সমাজ সেবায় নিবেদিত প্রাণ। বিএনপির পরীক্ষিত সৈনিক। দলীয় বিবেচনায় বিএনপির মনোনয়ন তার প্রাপ্য। তার মত সৎ ও সাহসী লোককে বিএনপি দলীয় মনোনয়ন দিলে কলাতলা ইউনিয়নে অবশ্যই বিএনপির প্রার্থী জয় লাভ করবে।’
