Logo
table-post
মোল্লাহাটে ৪ দলীয় ফুটবল টুর্ণামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
01/01/1970 12:00:00

মোল্লাহাট  প্রতিনিধি
মোল্লাহাটে  ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১ থেকে বিকেল ৫ টা পর্যন্ত দিনব্যাপী উপজেলার চরকুলিয়া লায়লা আজাদ কলেজ  মাঠে চরকুলিয়া বিদ্যুৎ সংঘের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে সাতক্ষীরা ফুটবল একাদশ  খুলনা পুলিশ ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাতক্ষীরা ফুটবল একাদশ।

খেলা শেষে চ্যাম্পিয়ন সাতক্ষীরা ফুটবল একাদশকে ৫০ হাজার টাকা প্রাইজমানি এবং রানার্সআপ  খুলনা পুলিশ ফুটবল একাদশকে ৪০ হাজার টাকা প্রাইজ মানি উপহার দেওয়া হয়।


এর আগে সেমিফাইনালে খুলনা পুলিশ ফুটবল একাদশ তেরখাদা ফুটবল একাদশকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়।


অপর এক খেলায় সাতক্ষীরা ফুলবল একাদশ আরমান পরিবহন গোপালগঞ্জকে ২-১ হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়।

খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শিকদার হারুন আল রশিদ, এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মুরাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহবায়ক মোল্লা মাসুদ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক পাভেল মাহামুদ পরশ, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মোল্লা তরিকুল ইসলাম রাসেল, কুলিয়া ইউনিয়ন জামাতের আমির শিকদার মনিরুজ্জামান, সেক্রেটারী এনামুল কবির,

খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন মোল্লা গোলাম চাহার, এস এম নাসির উদ্দিন, তৌসিফ আহমেদ, আবুহুরাইরা তাজ সহ অনেকে।

 

@bagerhat24.com