ফকিরহাটে সাবেক আ’লীগ নেতার নামে সার ডিলারশিপ বাতিলের দাবিতে অভিযোগ
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে একজন সাবেক আওয়ামী লীগ নেতার নামে সারের ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের ২৪০জন নেতাকর্মি জেলা ও উপজেলা প্রশাসনের কাছে ১টি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসীর পক্ষে লখপুরের খাজুরা গ্রামের মৃত শাহাদাৎ হোসেন এর পুত্র ছাত্রদল ও যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং ইউনিয়ন বিএনপির বর্তমান সদস্য মোঃ খায়রুজ্জামান শেখ তার লিখিত অভিযোগে জানান, কাহারডাঙ্গা জলছত্র বটতলা এলাকায় মেসার্স ভাই ভাই কৃষি ঘর, প্রোঃ ইকরামুল হক (বাবুল) যিনি সম্প্রতি সারের ডিলার হিসাবে নিয়োগ পাইয়াছেন। তিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে অত্র দলের বিভিন্ন পদে অধিষ্টিত ছিলেন। তাছাড়া বিগত ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তাবায়নের জন্য তাকে সম্পূর্ণ বেআইনী ভাবে সারের ডিলারশীপ দিয়ে সূদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।
উক্ত ইস্যুকৃত সারের ডিলারশীপ বাতিল করার জন্য তারা গত ২৬ অক্টোবর-২০২৬ইং তারিখে উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও কৃষি মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রী মহোদয়ের কাছে বিএনপি ও সহযোগী সংগঠনের ২৪০জন নেতাকর্মি ১টি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন এর সাথে আলাপ করা হলে তিনি বলেন আমি অভিযোগ পত্র পেয়েছি। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নেতৃত্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
