Logo
table-post
চিটাগুড় নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে এম,ভি হাই-হং
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা

মোংলা বন্দর জেটিতে ভিড়েছে মোলাসেস (চিটাগুড়) নিয়ে বিদেশী জাহাজ এম,ভি হাই-হং। জাহাজটি মঙ্গলবার দুপুরে বন্দরের ৯নম্বর জেটিতে ভিড়ে। 

বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট স্টারপাত সি ট্রেড লিমিটেড'র নির্বাহী পরিচালক নাবিল ইসলাম জানান, পানামা পতাকাবাহী বিদেশী বাণিজ্যিক জাহাজ এম,ভি হাই-হং ইন্দোনেশিয়ার প্রবোলিঙ্গ বন্দর থেকে ৮ হাজার ২৫০ মেট্টিক টন মোলাসেস/চিটাগুড় নিয়ে মঙ্গলবার দুপুরে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে।

 বিকেল থেকে লাইটার করে এ পণ্য ট্যাংকে রিজার্ভ করা হচ্ছে। এরপর মোংলা থেকে ট্রেনে করে যাবে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায়। এটি মোলাসেস'র চতুর্থ চালান। বিদেশ থেকে ২০২৪ সাল থেকে সরাসরি মোংলা বন্দরে আসছে মোলাসেস। গোখাদ্যের উপকরণ হিসেবে মোলাসেসের/চিটাগুড়ের উত্তরবঙ্গ জুড়ে ব্যাপক চাহিদা রয়েছে। দেশে আখ কল থাকলেও মুলত বিদেশ থেকে আমদানী করতে হচ্ছে এ চিটাগুড়। 

স্টারপাত সি ট্রেড লিমিটেডের নির্বাহী পরিচালক নাবিল ইসলাম আরো বলেন, নাব্যতা সংকটের কারণে মোংলা বন্দরে বড় জাহাজ আনা সম্ভব হচ্ছেনা। তাই অনেক দিন দেরি করে ছোট আকারের জাহাজ ম্যানেজ করে এই মোলাসেস আনতে হয়েছে। ড্রেজিং করে নাব্যতা বৃদ্ধি ও সংরক্ষণ করা গেলে আমরা বড় বড় জাহাজ এ বন্দরে আনতে পারবো। 

 

@bagerhat24.com