Logo
table-post
চিতলমারীতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামানের বিরুদ্ধে বিএনপি’র সভা
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি 
চিতলমারীতে ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে সন্তোষপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মিরা সভা করেছেন। শনিবার (২৪) অক্টোবর বিকেল সাড়ে ৫ টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত এ সভা হয়।


সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোঃ কাওছার আলী শেখের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাবেক সভাপতি কাজী লায়েকুজ্জামান, সন্তোষপুর ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোঃ মনিরুজ্জামান শেখ, সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শহীদ মাঝি, যুগ্ম-সাধারন সম্পাদক মানবেন্দ্র মজুমদার, ২নং ওয়ার্ড সভাপতি মোঃ শহীদ শেখ, ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ আজিজুর রহমান, ৩নং ওয়ার্ড সাধারন সম্পাদক মোঃ আলী হোসেন, ৬নং ওয়ার্ড সাধারন সম্পাদক পংকজ কুমার রায়, স্বেচ্ছাসেবক দলের মোঃ জসিম, ছাত্রদলের আল আমিন ও শৈলেন্দ্র নাথ ঢালী।  


সভায় বক্তারা বলেন, ‘মোঃ মনিরুজ্জামান খান জামায়াতে ইসলামীর লোক। গত সংসদ নির্বাচনে সে জামায়াতে ইসলামীর প্রার্থীর কাজ করেছে। এখন জায়ামাত ইসলামী তাকে মনোনয়ন দেবে না। তাই সে বিএনপির ঘাড়ে ভর করেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সন্তোষপুর ইউনিয়নে বিএনপির মনোনয়ন চাচ্ছে। এ লক্ষে তিনি ব্যানার ও ফেস্টুনে দলীয় লগো ও বিএনপি নেতৃবৃন্দের ছবি ব্যবহার করছেন। যা সম্পূর্ণ অন্যায় ও অবৈধ। আমরা এ জন্য দলীয় হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করছি।’


সভা শেষে মোঃ নজরুল ইসলাম, অধ্যাপক মোঃ মনিরুজ্জামান শেখ, মোঃ শহীদ মাঝি ও মানবেন্দ্র মজুমদার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সন্তোষপুর ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঘোষণা দেন। তারা দলীয় মনোনয়নের ব্যাপারে একাত্বতা ঘোষণা করেন। এই চার জনের মধ্যে দল যাকে মনোনয় দিবেন তারা তার নির্বাচন করবেন।


রবিবার (২৫ অক্টোবর) সকালে এ ব্যাপারে মোঃ মনিরুজ্জামান খান জানান, ১৯৯৯ সালের দিকে তিনি ছাত্র শিবিরের সাথে চলাফেরা করতেন। এখন বিএনপি করেন। দল যদি ভাল মনে করে তা হলে তাকে মনোনয়ন দেবেন। বিষয়টি উপজেলা নেতৃবৃন্দ ভাল বলতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।


চিতলমারী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু জানান, সন্তোষপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ মৌখিক অভিযোগ করেছে মোঃ মনিরুজ্জামান খান জামায়াতে ইসলামী করে। কিন্তু এর স্বপক্ষে তারা কোন প্রমান দেখাতে পারেননি। মনোনয়ন দলের হাই কমান্ড দিবেন। তারা যোগ্য লোককেই দেবে বলে তিনি বিশ্বাস করেন। 
 

 

@bagerhat24.com