মোল্লাহাটে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে গাংনী একাদশ চ্যাম্পিয়ন
01/01/1970 12:00:00মোল্লাহাট প্রতিনিধি
মোল্লাহাটে ডা. জোবাইদা রহমান ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টে গাংনী ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৪ টায় গাংনী সমাজ কল্যাণ সংঘের আয়োজনে গাংনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় গাংনী ফুটবল একাদশ ও আইচগাতী ফুলবল একাদশের মধ্যকর খেলা নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল করতে না পারায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে গাংনী ফুটবল একাদশ ও আইচগাতী ফুটবল একাদশকে ০৭-০৬ গোলে পরাজিত করে গাংনী ফুটবল একাদশ চ্যাম্পিয়ানের গৌরব অর্জন করে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিকদার হারুন আল রশিদ, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক শেখ রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা মাসুদ আলম।
এছাড়া উপস্থিত ছিলেন ৩নং গাংনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ জাকির হোসেন, গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মাসুদ রানা, সাধারণ সম্পাদক শেখ মোরসালিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার টুকু মিয়া, গাংনী মৎস্য আড়ৎ এর সভাপতি শেখ বদরুল আলম অপু, গাংনী বাজারের ব্যবসায়ী আলম শেখ।
খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন গাংনী বাজার কমিটির সভাপতি এস এম পারভেজ, এস এম রুবেল, সেতু শেখ, তারেক, আব্দুল্লাহ মীর প্রমূখ।
