Logo
table-post
মোংলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত মাদক কারবারি রহিম গ্রেফতার
01/01/1970 12:00:00

মাসুদ রানা , মোংলা: মোংলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোঃ আব্দুর রহিম (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ( ২৩ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, সম্প্রতি ২৪ সালের মাদক মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে মোংলা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আব্দুল রহিম মোংলা পৌর শহরের মাদ্রাসা রোড এলাকার মৃত মজিবুল হকের ছেলে। রহিম তালিকাভুক্ত মাদক কারবারী এমন অভিযোগ রয়েছে। এর আগে গত ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর বুধবার রাতে পৌর শহরের শামসুর রহমান সড়কের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছিল মোংলা থানা পুলিশ। ওই সময় তার ঘর তল্লাশি করে বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। মাদক মামলায় অভিযুক্ত আব্দুর রহিমের বিরুদ্ধে এর আগেও একাধিকবার মাদক বিক্রির অভিযোগে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার রেকর্ড রয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, রহিম বিদেশি মদ হুইস্কি, বিয়ার, ইয়াবা সহ বিভিন্ন সময় বিভিন্ন মাদক বিক্রি করে বলে মোংলায় খুব আলোচিত মাদক কারবারি হিসাবে পরিচিত। মোংলার অনেক তরুণ ও যুবকদের কাছে রহিম মাদক বিক্রি করেন প্রকাশ্যে এমন অভিযোগ রয়েছে তার নামে।

আইনি প্রক্রিয়া শেষে তাকে শনিবার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন মোংলা সার্কেলের সহকারি পুলিশ সুপার রেফাতুল ইসলাম।

 

@bagerhat24.com