কোস্টগার্ডের অভিযানে সুন্দরবনের হরিণের মাংস ও চামড়া জব্দ,
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
সুন্দরবনের গোলখালী এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংস, মাথা, পা ও চামড়া জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৮টার দিকে খুলনার কয়রা থানাধীন গোলখালীর সিংয়ের বাঁধ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন কয়রা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ওই এলাকা থেকে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের প্রায় ( ১৩ কেজি ৭ শ গ্রাম) হরিণের মাংস, ৪টি পা, ১টি মাথা এবং ১টি হরিণের চামড়া জব্দ করা হয়।
জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
