Logo
table-post
ফকিরহাটের পিলজংগে দুর্গাপূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের বিভিন্ন দূর্গাপূজা মন্দিরে আর্থিক সহযোগীতা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে পিলজংগ পশ্চিমপাড়া সার্বজনীন দূর্গামন্দির সহ প্রায় ৬টি মন্দিরে পিলজংগ ইউনিয়ন পরিষদের মরহুম সাবেক চেয়ারম্যান ওফাজ উদ্দিন এর জোষ্টপুত্র ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মোঃ নুরুল ইসলাম এই আর্থিক সহযোগীতা প্রদান করেন।

এ সময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক এস এম শফিকুল ইসলাম (ওলি), আব্দুল বারিক মোড়ল, মোঃ আবু জাফর (খোকা), মোঃ রাজু মীর, মোঃ কামরুজ্জামান সাহেব ও শফিকুর রহমান প্রমুখ। আর্থিক সহযোগীতা করার পূর্বে তিনি মন্দির কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে আইন শৃংখলা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন। 
 

@bagerhat24.com