Logo
table-post
ভারতীয় সহকারী হাইকমিশনারের চিতলমারীর দুর্গা মন্ডপ পরিদর্শন
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
ভারতীয় সহকারী হাইকমিশনার (খুলনা) পবন কুমার স্ত্রীসহ বাগেরহাটের চিতলমারীর চরবানিয়ারী পশ্চিমপাড়া সার্বজনীন দুর্গা মন্ডপ পরিদর্শন করেছেন।

রবিবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় তিনি স্ত্রী সোনিকা পান্নুকে নিয়ে চন্ডিভিটা নামে খ্যাত এ পূজা মন্ডপে আসেন। এ সময় তাঁদের সাথে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুমসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। 


বিভিন্ন প্রতিমা (মুর্তি) প্রদর্শন শেষে তিনি হিন্দু ধর্মাবলম্বী ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও তাঁদের পূজা উদযাপনের খোঁজ খবর নেন। এ সময় তিনি তাঁর স্ত্রীকে নিয়ে মন্দিরে প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করেন।

মন্দির পরিদর্শনকালে তিনি ভারত ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক ও ধর্মীয় সম্প্রীতি, শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের ওপর জোর দেন। সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।


ভারতীয় সহকারী হাইকমিশনার পবন কুমার উক্ত মন্দির পরিদর্শন শেষে বাগেরহাট হয়ে খুলনার উদ্দেশ্য রওনা হন। 
 

@bagerhat24.com