মোরেলগঞ্জে রাস্তা ও ফেরিঘাট নির্মান কাজের উদ্বোধন
01/01/1970 12:00:00মোরেলগঞ্জ সংবাদদাতা
মোরেলগঞ্জ বৃহস্পতিবার সকালে উপজেলার পল্লীমঙ্গল থেকে সন্ন্যাসী ফেরিঘাট পর্যন্ত কার্পেটিং ৯ কিমি রাস্তা ও ফেরিঘাটের নির্মান কাজের পরিদর্শন করেছেন স্থানীয় এমপি অধ্যক্ষ আব্দুল আলিম।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাত হোসাইন , ব্যবসায়ী লোকমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ ।
এসময় বাগেরহাট-৪ আসনের এমপি অধ্যক্ষ আব্দুল আলিম বলেন , বিএনপি-জামায়াত সরকারের আমলে মাওলানা দেলোয়ার হোসেন সাইদী ও মুফতি মাওলানা আব্দুস সত্তার এমপি পানগুছি নদীর সন্ন্যাসী-কলারন ঘাটে ফেরি সার্ভিসটি চালু করেছিলেন। আর এ কারনেই ফেরিঘাটটি পরিত্যক্ত ঘোষনা করে আওয়ামীলীগ সরকার ।
