Logo
table-post
ফার্স্টএইড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কার্যক্রম উদ্বোধন ও কর্মশালা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা ফার্স্টএইড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের শুভ সূচনার উদ্বোধন পরিকল্পনা ও কার্যক্রম সম্পকিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় খুলনা সদর থানার রূপসা ট্রাফিক মোড়ের রেজা টাওয়ারের পঞ্চম তলায় ফাউন্ডেশনের রেজিস্টার্ড কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আব্দুল্লাহ আল মামুন’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, বিশিষ্ট সমাজসেবক বি,এম,রাকিব হাসান।

সভাপতির বক্তব্যে ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি সুস্থ, সচেতন ও দক্ষ সমাজ গঠনে স্বাস্থ্যশিক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞান বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য-কে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে ফাউন্ডেশনের কল্যাণে কাজ করতে হবে। শুধু তাই নয়, ফাউন্ডেশনের কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার উপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লিমা ইসলাম অধরা, মোঃ রাসেল ইসলাম, হাসান নীল, হিমেল ইসলাম, লাভলী আক্তার, সাবরিনা সাথী, বনি ইয়ামিন ও প্রীতম প্রমুখ। কর্মশালা শেষে কেক কেটে ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করা হয়।

উল্লেখ্য স্বাস্থ্যশিক্ষা, প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করার লক্ষ্য নিয়ে ফার্স্টএইড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামক প্রতিষ্টানটি প্রতিষ্টা করা হয়েছে। যার ফলে শতশত শিক্ষিত বেকার যুবক-যুবতীরা কর্মসংস্থানের পাশা-পাশি দক্ষতা বৃদ্ধিতে সুযোগ পাবে। 

 

@bagerhat24.com