ফকিরহাটের পিলজংগ বিদ্যালয়ে ওপেন নিলাম অনুষ্ঠিত
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের শতবছরের ঐতিহ্যবাহী পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত একাডেমিক ভবন-২ এর ওপেন নিলাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয় চত্তরে এই ওপেন নিলাম অনুষ্ঠিত হয়। নিলাম ডাক অনুষ্ঠানে ১০২জন ব্যাক্তি অংশ গ্রহন করেন।
এর মধ্যে ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব এস এম খলিলুর রহমান সর্বচ্চ ৫লক্ষ ৫৫হাজার টাকা ডাক দিয়ে পরিত্যাক্ত ভবনটি ক্রয় করেন। কোন প্রকার সিন্ডিকেট ছাড়াই স্বচ্ছতা স্বরুপ এই ওপেন নিলাম অনুষ্ঠিত হওয়ায় নিলাম কমিটির সকল-কে ধন্যবাদ ও কৃতজ্ঞাতা প্রকাশ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
নিলাম ডাক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, এ্যাডহক কমিটির সভাপতি মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু, প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির, সহকারী প্রধান শিক্ষক অসিত কুমার দাশ, অভিভাবক সদস্য প্রদ্বীপ ভট্টাচার্য, ইউনিয়ন বিএনপি’র সভাপতি সরদার বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, সাবেক যুগ্ম আহবায়ক মিরাজুল ইসলাম রাজ, মোস্তফা কামাল হারুন, আব্দুল বারিক মোড়ল, উপজেলা যুবদল নেতা মোদাচ্ছের মল্লিক, ইউনিয়ন যুবদল নেতা আরব আলী মল্লিক ও সরদার সাইফুল ইসলাম সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
