সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, উদ্ধার নিষিদ্ধ জাল ও ফাঁদ
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
সুন্দরবনের চাদঁপাই রেঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল, নৌকা ও হরিণ শিকারের বিপুল পরিমাণ ফাঁদসহ ৬ জন চোরা শিকারিকে হাতেনাতে গ্রেফতার করেছে বন বিভাগ। শনিবার (১০ অক্টোবর) বিকেলে চরাপুটিয়া টহল ফাঁড়ির হলদী খালী খাল এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ। তাঁদের সবার বাড়ি সুন্দরবন সংলগ্ন চিলা ও জয়মনির বিভিন্ন এলাকায়।
বন বিভাগ জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে বনের গহিনে অনুপ্রবেশ ও হরিণ শিকারের জন্য ফাঁদ পাতার গোপন তথ্যে টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাঁদের ঘেরাও করে আটক করা হয়। এ সময় শিকারিদের কাছ থেকে বিপুল পরিমাণ মালা ফাঁদ, জীববৈচিত্র্য ধ্বংসকারী নিষিদ্ধ খালপাটা জাল এবং ২টি কাঠের নৌকা জব্দ করা হয়।
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দিপন চন্দ্র জানান, সুন্দরবনের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জিরো টলারেন্স নীতিতে অভিযান চালানো হচ্ছে। গ্রেফতার ৬ জনের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও বন আইনে মামলা করা হচ্ছে।জব্দকৃত সরঞ্জাম বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রবিবার সকালে আসামিদের বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে। বলে জানায় তিনি
