Logo
table-post
জেলা পরিষদের মালিকানা জমিতে সুপার মার্কেট নির্মাণে মতবিনিময় সভা
01/01/1970 12:00:00

রামপাল সংবাদদাতা

রামপালে জেলা পরিষদের মালিকানাধীন জায়গায় প্রস্তাবিত সুপার মার্কেট নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলার রামপাল খেয়াঘাট চত্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার শেখ মো. জাকির হেসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এসময় আরো বক্তব্য দেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, বাগেরহাট জেলা পরিষদের প্রকৌশলী, বাগেরহাট জেলা বিএনপির সহসভাপতি মনিরুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা পরিষদের মার্কেটের ব্যাবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

@bagerhat24.com