Logo
table-post
রামপালে ৪১ মন্দিরে দুর্গোৎসবে ২৪.৬ টন চাল বরাদ্দ
01/01/1970 12:00:00

রামপাল  সংবাদদাতা 

রামপালে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, চলতি বছর রামপাল উপজেলার ৪১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হবে। সরকারের পক্ষ থেকে প্রতিটি মন্দিরের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মতবিনিময় সভায় দুর্গোৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, পূজা মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

 

@bagerhat24.com