চিতলমারীতে জমকালো আয়োজনে এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সভাপতি এ্যাডভোকেট ফজলুল হক ও কমিটির অন্যান্য সদস্যদের জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিদুর রহমান।
চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈয়ের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র খান মনিরুল ইসলাম, রুনা গাজী, চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া কবির ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নওয়াব আলী, যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন ও সদস্য সচিব শেখ আসাদুজ্জামান প্রমূখ।
সংবর্ধনা উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
