Logo
table-post
মোংলার চাঁদপাই স্কুলে ফুলের মালায় শিক্ষক দিবস পালন
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 
শিক্ষক-শিক্ষিকাদের গলায় ফুলের মালা পরিয়ে মোংলার চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। ০৫ অক্টোবর সোমবার দুপুরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়।

সোমবার দুপুর ১টায় বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সহকারি প্রধান শিক্ষক অসিত গুপ্ত, সিনিয়র শিক্ষিকা প্রণতি মন্ডল, উত্তম মন্ডল, শাকিব হুসাইন, ওমর ফারুক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তৃতায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ নূর আলম শেখ বলেন শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর।

শিক্ষার গুনগত পরিবর্তন সাধন করতে হলে শিক্ষকদের জীবনমানের উন্নয়ন ঘটাতে হবে। শিক্ষকদের মানসম্মান ও মর্যাদা রক্ষায় সবাইকে আন্তরিক হতে হবে। শিক্ষকরাই পারেন শিক্ষার্থীদের জীবনের মোড় ঘরিয়ে দিতে এবং সমাজকে আলোকিত করতে। আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা শিক্ষকদের শ্রদ্ধা জানিয়ে গান ও  কবিতা আবৃত্তি করে। আলোচনা সভার আগে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নূর আলম শেখ প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারিদের গলায় ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানান। এসময়ে শিক্ষার্থীরা শিক্ষকদের শরীরে ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়া শিক্ষার্থীরা প্রত্যেক শিক্ষককে ফুল, কলমসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের কেক, মিষ্টিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা স্কুল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

@bagerhat24.com