Logo
table-post
ফকিরহাটে পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণের চেক ও গাছের চারা বিতরণ
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে গ্রাহকদের মাঝে বিশেষ ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। এসময় ব্যাংক চত্ত্বরে গাছের চারা রোপণ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. এ কে এম জাহাঙ্গির।

বিশেষ অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু ও মহাব্যবস্থাপক মো: আলা উদ্দিন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংক বাগেরহাট জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো: ইমতিয়াজ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পল্লী সঞ্চয় ব্যাংক ফকিরহাট শাখা ব্যবস্থাপক অভিজিৎ রানা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন ৬জন গ্রাককে ৬লাখ টাকা বিশেষ ঋণের চেক প্রদান করা হয়। এয়াড়াও পল্লী সঞ্চয় ব্যাংক ফকিরহাট উপজেলা শাথার উদ্যোগে মোট ৩হাজার বিভিন্ন প্রকারের গাছের চারা বিতরণ করা হবে। 

@bagerhat24.com