Logo
table-post
ফকিরহাটে বিশ্ব শিক্ষক দিবস  উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  


উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় বর্নাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবন চত্ত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা। 


উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা শোভা রায়, উপজেলা বিএনেপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও: এবিএম তৈয়বুর রহমান, সহকারী অধ্যাপক মো: মোফাজ্জেল হায়দার, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। 

 

@bagerhat24.com