Logo
table-post
বাগেরহাটের সাইনবোর্ড বাজারে স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচ্ছন্নতা অভিযান শুরু
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাইনবোর্ড বাজারে পরিচ্ছন্ন পরিকল্পনার অংশ হিসেবে ১ম ধাপের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকাল ৬:০টা থেকে ৯:০০টা পর্যন্ত বাজার এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

​'পরিচ্ছন্ন পরিকল্পনা' নামের সম্পূর্ণ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিকদার আলমগীর হোসেন।

​অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য শেখ মোঃ ইদ্রিস আলী, ক্যাশিয়ার গোবিন্দ দাস, সদস্য সুব্রত দাসসহ অন্যান্য সদস্যবৃন্দ।

​কর্মসূচির ১ম দিনে সংগঠনের সদস্যরা বাজারের প্রধান গোলচত্বর থেকে কচুয়া রোড এবং চত্বর এলাকার জমে থাকা পরিত্যক্ত ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, এটি তাদের ধারাবাহিক কার্যক্রমের প্রথম ধাপ। পর্যায়ক্রমে সাইনবোর্ড বাজারের প্রতিটি অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।

​পুরো আয়োজনটি স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ব্যাপক প্রসংশা কুড়িয়েছে। সম্পূর্ণ নিজেদের উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কাজ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

 

@bagerhat24.com