Logo
table-post
ডেঙ্গু প্রতিরোধে ফকিরহাটের পিলজংগে পরিচ্ছন্নতা ও কীটনাশক ছিটানো অভিযান
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদের আয়োজনে ডেঙ্গু প্রাদুভার মোকাবেলায় পরিস্কার পরিছন্নতা ও কীটনাশক ছিটানো অভিযান শনিবার (৩রা অক্টোবর) সকাল ১০টায় টাউন নওয়াপাড়া বাজারে অনুষ্ঠিত হয়েছে।

একটি স্প্রেরে টিম টাউন নওয়াপাড়া বাজারের পান বাজার, কাচা বাজার, আল হেরা মাদ্রসা ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালনা করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) এম এম ফিরোজ আহমেদ, ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর বারিক মোড়ল, স্বেচ্ছাসেবকদল নেতা ও মেম্বর পদপ্রার্থী মোঃ নাসিম মল্লিক, যুব জামায়াতের থানা দায়িত্বশীল মোঃ হাবিবুল্লাহ ইয়াসার ও ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আল আমীন মোল্লাসহ গ্রাম পুলিশ বৃন্দ। 
 

@bagerhat24.com