Logo
table-post
ফকিরহাটের পিলজংগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে ও পরিচ্ছন্নতা অভিযান
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু সংক্রমন প্রতিরোধে মশা নিধন স্প্রে ও পরিস্কার পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ নাসিম মল্লিক এর আর্থিক সহযোগীতায় টাউন নওয়াপাড়া ১নং ওর্য়াডের মল্লিকপাড়া ও মোড়লপাড়া এলাকার মসজিদ, মাদ্রাসা ও ঘনবসতিপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

এসময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সচিব মোঃ ফিরোজ আহম্মেদ, ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মল্লিক আমিরুল ইসলাম, তাতীদল নেতা  মোঃ হাসান আলী, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ হুসাইন মল্লিক, ছাত্রদল নেতা হাসান মল্লিক ও ইয়াছিন সহ বিভিন্ন গ্রামপুলিশবৃন্দ। স্প্রে কার্যক্রম পরিচালনা করার আগে তারা পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করেন।  


 

@bagerhat24.com