ফকিরহাট কলকলিয়া আশীর্বাদ হোপ সেন্টারে কৃষক প্রশিক্ষণ
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলার কলকলিয়া আশীর্বাদ হোপ সেন্টারের উদ্যোগে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত চাষাবাদ ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কৃষি বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে।
ফিডা ইন্টারন্যাশনাল (ইবিবিএফ) প্রকল্পের আওতায় ২০জন কৃষককে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপি কৃষি বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়। এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বালা।
এসময় আরো উপস্থিত ছিলেন কলকলিয়া আশীর্বাদ হোপ সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা পালক শ্যামূয়েল সরকার তরুন, প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর ফ্রোরেন্স পাপিয়া হালদার. প্রধান শিক্ষিকা মাধুরী মন্ডল, সহকারী শিক্ষিকা নয়মী মন্ডল, সহকারী শিক্ষিকা মমতা মন্ডল, সহকারী শিক্ষক তমাল সরকারসহ অন্যান্যরা।
জানা গেছে, এদিন পেঁপে, তরমুজ ও আমগাছের ফলন ও পরিচর্চা বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়। পাশাপাশি সার, গাছের চারা ও বীজের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
