ফকিরহাট ভবনা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নের অর্ধশত বছরের ঐতিহ্যবাহী ভবনা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, মাদক বিরোধী বিষয়ক আলোচনা, এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের হল রুম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক ও আসন্ন লখপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র সর্মথন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জামাত নেতা মাওলানা মোঃ মোতাহার হোসেন।
সিনিয়র শিক্ষক রঞ্জন কুমার দাশ এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস। এতে আরো উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ, শিক্ষক প্রতিনিধি পলাশী রানী ঘোষ, সহকারী শিক্ষক যথাক্রমে গুরুদাশ বিশ্বাস, দেবনারায়ন দাশ, মোসাঃ মনিরা আক্তার, অমিত কুমার ঘোষ, হরিচাঁদ বিশ্বাস ও টপি রানী সেন প্রমুখ।
সভা শেষে এসএসসি-তে জিপিএ-৫ প্রাপ্ত ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্বরুপ ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান ও প্রধান অতিথির পক্ষ হতে তাদেরকে নগদ অর্থ প্রদান করা হয়। এসময় বিপুল সংখ্যাক অভিভাবক, শিক্ষক ও শির্ক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
