ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নবীন-প্রবীনদের মানববন্ধন
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে ও অপপ্রচারকারীর বিচারের দাবীতে নবীন ও প্রবীনরা মানববন্ধন করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় পিরোজপুর-ঢাকা মহাসড়কের বাংলাবাজার মোড় (চিতলমারী উপজেলাধীন) এলাকায় এ মানববন্ধন হয়।
মানববন্ধন শেষে পথ সভায় বক্তব্য রাখেন মোঃ আসাবুর রহমান, মোঃ আনিচুর রহমান, মোঃ নজরুল সরদার, মোঃ শুকুর আলী সরদার, মোঃ হেমায়েত খান ও মোঃ সেলিম শেখ।
এ সময় বক্তারা বলেন, ‘উপজেলার ডোবাতলা গ্রামের মৃত মোঃ মোফাজ্জাল হোসেনর ছেলে শহীদুল ইসলাম আছাব (৬২) একজন ধর্মপ্রাণ মুসলমান ও সমাজ সেবক। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কন্ট্রোলার পদে (চুক্তি ভিত্তিক) কর্মরত। শহীদুল ইসলাম আছাব এলাকার মানুষের উপকারে নিবেদিত এবং ধর্মীয় প্রতিষ্ঠান অনুদান দিয়ে আসছেন। তাছাড়া তিনি এলাকাকে মাদকমুক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। এটা দেখে ঈর্শান্বিত হয়ে পুরানবাড়ি গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মোঃ আকাশ মোল্লা একটি ফেসবুক আইডি দিয়ে নানা রকম অপপ্রচার চালাচ্ছে। আমরা এই অপপ্রচার বন্ধ ও অপপ্রচারকারীর বিচারের দাবীতে এ মানববন্ধন করছি।’ এই অপপ্রচার বন্ধ না হলে সামনে আরও বড় ধরনের কর্মসূচি পালন করা হবে।’
এ ব্যাপারে মোঃ আকাশ মোল্লা বলেন, ‘আমি ফেসবুকে যে মন্তব্য করেছি তা যদি মিথ্যা হয় তাহলে তারা আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুক। আমি কখনো আওয়ামী লীগের কোন সংগঠনের সাথে অথবা মাদকের সাথে জড়িত ছিলাম না।’
