ফকিরহাটের মানসা ভৈরব নদী থেকে মস্তকবিহীন মরদেহ উদ্ধার
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে ভৈরব নদী থেকে মস্তকবিহীন ভাসমান অব¯’ায় অজ্ঞাতনামা পরিচয়ের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহের আনুমানিক বয়স ৪০বছর। উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের মানসা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানান, রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পথচারীরা ভৈরব নদীতে মস্তকবিহীন মরদেহটি ভাসমান অব¯’ায় দেখে পান। পরে মডেল থানা পুলিশকে খবর দেয়। ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনা¯’লে এসে নদী থেকে মরদেহ উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি রূপসা এলাকা থেকে জোয়ারের পানিতে ভাসতে ভাসতে ফকিরহাট এলাকায় আসে। ভাসমান মরদেহের খবর পেয়ে আশ-পাশের এলাকা থেকে অসংখ্য মানুষ ভৈরব নদীর দু’পাড়ে ভিড় করে।
ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো: রজিউল্লাহ খান বলেন, ভৈরব নদী থেকে মস্তকবিহিীন অজ্ঞাতনামা পরিচয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ৩/৪ দিন পূর্বের বলে ধারনা করছেন। শরীরে পচন ধরেছে। নৌ পুলিশ, পিবিআই ও সিআইডিকে অবগত করা হয়েছে। তারা আসলে মরদেহের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া শুরু হবে।
এছাড়াও প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য বাগেহরহাট সদর হাসপাতালে পাঠনো হবে।
