Logo
table-post
পিরোজপুরে পানি ও খাল সমস্যা সমাধানের আশ্বাস জলবায়ু পরিবর্তন ট্রাস্টের এমডির
01/01/1970 12:00:00

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের পানি সমস্যার নিরসনের আশ্বাস দিলেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু। বৃহস্পতিবার রাতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সোলার লাইট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং পৌরসভা কর্তৃপক্ষের সাথে মিটিং শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। 

তিনি বলেন পৌরবাসীকে শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করতে এবং উন্নয়নমূলক প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন তদারকি করতে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনস্থ কাজগুলো সরজমিনে পরিদর্শন করা হচ্ছে। ইতিপূর্বে পৌরসভায় ১১৩টি সোলার স্ট্রিট লাইট স্থাপনের প্রকল্প অনুমোদন পেলেও তা যথাযথভাবে সম্পন্ন হয়নি। প্রকল্পটি পুনরায় চালু করে সোলার লাইটগুলোর সুফল যেন সাধারণ মানুষ পায়, সে ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। জনগণের আমানত নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অপচয় সহ্য করা হবে না।

কাজী রওনাকুল ইসলাম টিপু আরো বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের কার্যক্রম হাতে নিয়েছেন। বৈশ্বিক আবহাওয়া জলবায়ু পরিবর্তন পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। দেশের বিদ্যুৎ সমস্যা গ্যাস সমস্যা তেল সমস্যা সহ  বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করে যাচ্ছে। 

পিরোজপুর পৌরসভার খালগুলো পর্যায়ক্রমে খনন করা হবে। এছাড়াও পিরোজপুর শহরের বলেশ্বর নদী খনণের জন্য পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে। পিরোজপুর জেলার বিভিন্ন সমস্যা সমাধানে আমরা চেষ্টা করবো। 

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন, পিরোজপুর পৌরসভা নির্বাহী প্রকৌশলী ধ্রুবলাল বণিক, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: নাদিম শেখ।  

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

 

 

@bagerhat24.com