গভীর নিম্নচাপের ৭২ ঘণ্টা পর সচল মোংলা বন্দর, পণ্য খালাস স্বাভাবিক
01/01/1970 12:00:00মোংলা প্রতিনিধি
টানা ৭২ ঘণ্টা ব্যাহত থাকার পর অবশেষে স্বাভাবিক হয়েছে মোংলা সমুদ্র বন্দরে অবস্তানরত বিদেশী বানিজ্যিক জাহাজের পণ্য খালাস ও বোঝাই কার্যক্রম। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে মোংলা বন্দর ও সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং মুষলধারে বৃষ্টির কারণে গত তিন দিন ধরে বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর কাজ মারাত্মকভাবে বিঘিœত হচ্ছিল। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং বৃষ্টিপাত কমে আসায় আজ সকাল থেকে বন্দরের জেটি ও পশুর চ্যানেলে অবস্থানরত সকল জাহাজে পুরোদমে কাজ শুরু হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ সূত্রে জানায়, সাগরে গভীর নিম্নচাপের ফলে জারি করা হয়েছিল স্থানীয় ৩ নম্বর সতর্ক সংকেত। তবে আকাশ কিছুটা মেঘমুক্ত হতেই বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। তবে সতর্ক সংকেত এখনও বহাল রয়েছে, হয়তো বিকালের পর থেকে সংকেত নামিয়ে ফেরতে পারে বলে জানায় মোংলা আবহাওয়া অফিস।
গত তিন দিন ধরে উপকূল জুড়ে চলা লাগাতার মাঝারি ও ভারী বর্ষণের কারণে খোলা পণ্য (বাল্ক কার্গো) যেমন সার, কয়লা, গম ও ক্লিংকারবাহী জাহাজ থেকে পণ্য খালাস ও বোঝাই কাজ অধিকাংশ সময় বন্ধ রাখতে হয়েছিল। বৃষ্টিতে পণ্য ভিজে নষ্ট হওয়ার আশঙ্কায় আমদানিকারক ও শিপিং এজেন্টরাও কাজ স্থগিত রেখেছিলেন। দীর্ঘ ৭২ ঘণ্টা পর আবহাওয়া অনুকূলে আসায় আজ সকাল থেকে শ্রমিক ও ক্রেন অপারেটরেরা পুনরায় জাহাজে ফিরেছেন। কনটেইনার হ্যান্ডলিং ও কার্গো ডেলিভারিসহ বন্দরের সমস্ত অভ্যন্তরীণ অপারেশনাল কার্যক্রম এখন পুরোদমে সচল। বন্দরে বর্তমানে ৬টি বিদেশী বানিজ্যিক জাহাজ পন্য খালাসের অপেক্ষায় অবস্থান করছে। আজ পন্য বোঝাই আরো কয়েকটি জাহাজ আসতে পারে।
বন্দরের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় সবচেয়ে বড় স্বস্তি ফিরেছে লাইটার জাহাজ, সিঅ্যান্ডএফ এজেন্ট, স্টিভেডরিং ব্যবসায়ী এবং সাধারণ বন্দর শ্রমিকদের মাঝে। কাজ বন্ধ থাকায় গত তিন দিন ধরে বন্দরে যে অলস সময় পার করতে হচ্ছিল, তা কেটে যাওয়ায় ঘাট ও জেটি এলাকায় আবারও চিরচেনা ব্যস্ততা দেখা গেছে।
মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন আর রশিদ জানিয়েছে, বঙ্গোপ সাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নি¤œচাপের পরিনত হওয়ায় বন্দর ও সুন্দরবন সংলগ্ন উপক’লীয় এলাকায় গত ৩দিন যাবত মুষলধারে বৃষ্টি এবং দুর্যোগপুর্ন আবহাওয়া বিরাজ করছিল। গভীর নিম্নচাপ কেটে যাওয়ার বৃষ্টি কমে গেলেও সংকেত এখনও বলবত রাখা হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানান,আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর বন্দরে থাকা বিদেশি জাহাজগুলোর পণ্য খালাস দ্রæত শেষ করতে অতিরিক্ত জনবল ও ক্রেন ব্যবহার করা হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে যে সাময়িক জট তৈরি হয়েছিল, তা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হবে।
