Logo
table-post
শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
01/01/1970 12:00:00

মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা

শরণখোলায় সন্ত্রাসবাদ ও দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়ন এর তাফালবাড়ী বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তাফালবাড়ী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক  প্রদক্ষিণ করে পূর্বনির্ধারিত পথসভায় সভাপতিত্ব করেন সাউথখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির। 

এ সময় বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন হাওলাদার, সাউথখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ৮ নং চালিতাবুনিয়া ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন পঞ্চায়েত, ৪ নং সাউথখালী ইউনিয়ন যুবদল নেতা আল মামুন, যুবদল নেতা পলাশ হাওলাদার, ৮ নং চালিতাবুনিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস তালুকদার।

সাউথখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনের জবাব জনগণ ৫ই আগস্ট দিয়েছে। তারপরেও যদি আওয়ামী সন্ত্রাসীর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

শরণখোলা উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন হাওলাদার বলেন, আওয়ামী লীগের রাজনীতি এই বাংলাদেশে আর সম্ভব হবে না। শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তার ঠিকানা হবে ফাঁসির মঞ্চ। 

 

 

@bagerhat24.com