Logo
table-post
লখপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের লখপুরে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতা মুলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এরই অংশ হিসাবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় লখপুর বাসস্ট্যান্ডের পাশের্^ সরকারী পুকুর পাড়ে মশক নিধন স্প্রে, ও বনজঙ্গলের আগাছা পরিস্কার অভিযান পরিচালনা করা হয়েছে। 


ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ কর্মসূচির অংশ হিসাবে উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও আসন্ন লখপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সালুর রহমান ফয়সাল এর নিজস্ব উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ রবিউল ইসলাম রুবেল, ইউনিয়ন শ্রমিকদলের সাধারন সম্পাদক মোঃ ইসরাফিল শেখ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল আল মাসুম, বিএনপি নেতা মোঃ আরিফুল ইসলাম তুহিন, মোঃ জিন্নাত হোসেন, মোঃ হাফিজুর রহমান, আজিজুল ইসলাম, কাজি হাফিজুর রহমান, আনোয়ার হোসেন বাবু, যুবদল নেতা মোশারেফ হোসেন, নাজমুল হাসান, মোঃ সুমন শেখ, ছাত্রদল নেতা মোঃ নাসিম ও রাব্বি সহ গ্রাম পুলিশবৃন্দ।

এছাড়াও সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি, মাছের পোনা অবমুক্ত ও ওর্য়াডে ওয়ার্ডে মশানাশক স্প্রে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টা ও গুরুত্বপূর্ণ স্থানে ব্লিচিং পাউডার বিতরন কার্যক্রম পরিচালনা করা হবে। 

 
 

@bagerhat24.com