কচুয়ায় ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা
01/01/1970 12:00:00কচুয়া প্রতিনিধি
কচুয়া উপজেলার বাধাল ইউনিয়ন বিএনপির উদ্যোগে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মসনী সর্বজনীন রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাধাল ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আব্দুল গফ্ফার। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
বাধাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, সহসভাপতি হাজরা আছাদুল ইসলাম পান্ন, সাধারণ সম্পাদক এস. এম. তৌহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন।এ ছাড়া বাধাল ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান।
