Logo
table-post
বাগেরহাটের রামপালে  গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

রামপাল উপজেলার বাঁশতলী ও বাইনতলা ইউনিয়ন পরিষদে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর আয়োজনে এবং ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সভাগুলো অনুষ্ঠিত হয়।  

​বাঁশতলী ইউনিয়ন পরিষদ হলরুমে প্রথম সভাটি সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। পরবর্তীতে বাইনতলা ইউনিয়ন পরিষদ হলরুমে বেলা ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দ্বিতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

​পৃথক এ দুটি সভায় স্ব-স্ব ইউনিয়ন পরিষদের প্রশাসক, গ্রাম আদালতের চেয়ারম্যান, ইউপি সদস্যগণ, স্থানীয় শিক্ষক, ইমাম, পুরোহিত, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ অনুষ্ঠানগুলো সঞ্চালনা ও পরিচালনা করেন।

​সভাগুলোতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গ্রাম আদালতের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা তুলে ধরে বক্তব্য রাখেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মনিরুল হক সরদার।

​সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে স্বল্প খরচে ও দ্রুত সময়ে বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ মানুষকে এই সেবা গ্রহণে উদ্বুদ্ধ করতে সকল পর্যায়ের নেতৃবৃন্দকে একযোগে কাজ করার আহ্বান জানান।

 

@bagerhat24.com