মোরেলগঞ্জে গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
01/01/1970 12:00:00মোরেলগঞ্জ প্রতিনিধি
মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠান ভার্চুয়ালি এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক মোল্লা মো. আমিনুল ইসলাম।
মাসব্যাপী এই আবাসিক প্রশিক্ষণে মোরেলগঞ্জের ১৬ ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ অংশ গ্রহন করেছেন।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ্। উপজেলা প্রকৌশলী মো. আরফিুল ইসলাম,শিক্ষা কর্মকর্তা মো. শেফাইনূর আরেফিন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. কায়কোবাদ আকুঞ্জী, প্রোগ্রামসহকারি ত্রীদ্বিপ সরকার, থারার এসআই ইব্রাহিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
