চিতলমারীতে এলজিইডি’র তথ্য যাচাইকরণ কর্মশালা
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে উপজেলা বিআরডিবি হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও বেটস্ কনসাল্টিং লিমিটেডের জিআইএস এনালিস্ট মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ, প্রাণী সম্পদ কর্মকর্তা আহম্মেদ ইকবাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস ও উপ-সহকারি প্রকৌশলী এম মাজেদ প্রমূখ।
এ সময় বক্তব্য রাখেন বাজার ব্যবসায়ী ব্যবস্থ্যাপনা কমিটির সভাপতি মোঃ সোয়েব হোসেন গাজী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর, সাধারন সম্পাদক তাওহিদুর রহমান, চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের সচিব বিশ্বজিৎ বালা ও হিজলা ইউনিয়ন পরিষদের সচিব ইরাবতি মজুমদার।
