Logo
table-post
ফকিরহাটের আল-হেরা ফাজিল মাদরাসায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি  
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়ার ঐতিহ্যবাহী আল-হেরা ফাজিল মাদরাসায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠান বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার্স ক্লাব এর উদ্যোগে এবং 'ল্যাব-ওয়ান (প্রাঃ) হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার'-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। 

ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক হাওলাদার আব্দুল হাকিম, ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার্স ক্লাবের প্রধান সমন্বয়ক মাহবুবুল্লাহ এবং স্বেচ্ছাসেবকদের পক্ষে শিক্ষার্থী জামিলা আক্তার তুলি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিক্ষার্থী আব্দুল কাদের। 

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আল-আমিন। ক্যাম্পেইনে বিপুল সংখ্যাক শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সীরা অংশগ্রহণকরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন। 

 

@bagerhat24.com