বাহিরদিয়া-মানসা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মসিউদ্দিন মোড়ল
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের আসন্ন ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন বিশিষ্ট সমাজসেবক, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক বারের নির্বাচিত সাবেক সভাপতি, সাবেক ৮নং ওয়ার্ডের মেম্বর ও বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি মোঃ মসিউদ্দিন মোড়ল।
কঠোর পরিশ্রমি মিষ্টভাষি তুখোড় এই সাবেক ছাত্রনেতা তৃনমূলের সকল নেতাকর্মির মন জয় করে তিনি আজ সকলের পছন্দের ত্যাগী নেতা হিসাবেও পরিচিতি অর্জন করেছে। ১৯৮৪ সালে এসএসসি ও ১৯৮৬সালে এইচএসসি পাশ করার পর তিনি বিএনপি’র রাজনীতির সাথে জড়িত হন। তাই জাতী ধর্মবর্ণের সকলেই তাঁকে অনেক বেশি পছন্দ করেন। এক্ষেত্রে তিনি তার দলের নির্দেশনা মেনেই নির্বাচন করবেন। আর দল না চাইলে তিনি প্রার্থী নাও হতে পারেন। তিনি বলেন, বিগত সময়ে ফ্যাসিষ্ট বিরোধী সকল আন্দোলন সংগ্রামে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়েছেন। এজন্য তিনি হামলা-মামলায় ব্যপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে একান্ত সাক্ষ্যাৎকারে তিনি বলেন, দলের নিয়ম-কানুন কে সর্বোচ্চ অগ্রধিকার দিয়ে তিনি প্রার্থী হবেন, তবে দলের সিধান্তে যদি তারা তাঁকে সমর্থন না করেন তাহলে তিনি প্রার্থী নাও হতে পারেন। তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে সভা সমাবেশ সহ সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে অর্থ ও জনবল দিয়ে নিজেকে যুক্ত করেছেন। এলাকার নির্যাতিত নেতাকর্মি ও সাধারন মানুষের বিপদে-আপদে সবসময় পাশে থেকে কাজ করেছেন। যে কারনে দল তাকে সমর্থন দিবেন বলেও তিনি আশাবাদী।
উল্লেখ্য মোঃ মসিউদ্দিন মোড়ল, ৮নং সাতবাড়িয়া ওর্য়াডের মরহুম আব্দুল মালেক মোড়লের দ্বীতিয় পুত্র ও সাবেক মেম্বর।
