ফকিরহাটে অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক ফুটবল বিতরণ
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থ বছরের এডিপি প্রকল্পের অর্থায়নে ফুটবল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ে এই ফুটবল বিতরণ করা হয়। এদিন ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ২টি করে মোট ১০০টি ফুটবল বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় এসময় উপজেলা সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান বলেন, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। শির্ক্ষাথীরা খেলাধুলায় মন দিলে অপরাধমূলক কর্মকান্ডে জড়াতে পারবে না। তিনি বলেন, সন্ধ্যার পর শিক্ষার্থীরা কোথায় যাচ্ছে এগুলো দেখার জন্য সকলের প্রতি আহবান জানান।
